× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি গ্রেনেড উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
ফুলবাড়ীতে গ্রেনেড উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে মাটির নিচ থেকে একটি জংধরা গ্রেনেট উদ্ধার করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় গ্রেনেডটি পাওয়া যায়।

দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভবনচুর গ্রামের আ. রাজ্জাকের কলা বাগানে শ্যালো মেশিন বোরিং করার সময় হঠাৎ পানি উঠা বন্ধ হয়ে যায়। এসময় বোরিং মিস্ত্রিরা শ্যালোর পাইপটি ওপরে উঠালে দেখা যায় পাইপের মুখে জংধরা গ্রেনেড।

পরে খয়েরবাড়ী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এনামুল হকের কাছে জানানো হয়। চেয়ারম্যান পুলিশকে জানালে এসআই রেজাউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ওই গ্রেনেট উদ্ধার করে থানা নিয়ে যান।

ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, কৃষকরা গ্রেনেডটি উদ্ধার করে আমাকে দিলে আমি পানি ভর্তি বালতিতে তা রেখে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে গ্রেনড উদ্ধার করে নিয়ে যায়। গ্রেনেড এর মধ্যে ১৯৬৬ সাল লেখা দেখা যায়।

এসআই রেজাউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন কে জানান, ধারণা করা হচ্ছে এটি অনেক পুরোনো গ্রেনেড। স্বাধীনতা যুদ্ধের সময়ের হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..