× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দিনাজপুরে স্ত্রী-মেয়েকে গলা কেটে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

দিনাজপুর প্রতিনিধিঃ মাদকাসক্ত স্বামী সোহরাব আলী ভুট্টুর (৩৫) বিরুদ্ধে গৃহবধূ বকুল (৩০) ও শিশুকন্যা রিনাকে (৪) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার দিবাগত রাত ১২টার দিকে দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির ১০ নম্বর কমলপুর ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল রহিম জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। সোহরাব নেশায় আসক্ত। সে প্রথমে ঘুমন্ত অবস্থায় স্ত্রী বকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে  হত্যা করে। পরে চার বছরের শিশুকন্যা রিনাকে একই অস্ত্র দিয়ে হত্যা করে।

ওসি আরো জানান, এ সময় বাড়ির অন্য লোকজন বিষয়টি টের পেয়ে সোহরাবকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

সুরতহাল বিশ্লেষণের পর আজ সোমবার সকালে ময়নাতদন্তের পর লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..