দিনাজপুর জেলা প্রতিনিধি : কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ প্রথম সেমিফাইনাল খেলায় উপশহর একাদশ বিজয়ী।
দিনাজপুর সদর উপজেলার মোহারাজা স্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় । উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক মোঃ শামীম কবির। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ও উপশহর একাদশের আহবায়ক আবু তৈয়ব আলী দুলাল, দিনাপুর থেকে স¤প্রচারিত পিএমএন চ্যানেল এর স্বত্বাধিকারী মাহমুদুন্নবী পলাশ, দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, আয়োজক মোঃ রেহাতুল ইসলাম খোকা।
খেলায় উপশহর একাদশ ৩-২ গোলে মানু স্মৃতি ফুটবল একাডেমী-কে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করায় দর্শকের মধ্যে আনান্দ- উল্লোস করতে দেখা যায় এবং পুরো মাঠে দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।