× Banner
সর্বশেষ
বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান অ-তালিকাভুক্ত ওয়াকফ সম্পত্তি তালিকভুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাজার মনিটরিং কার্যক্রমকে আরো সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে পরিপত্র জারী বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দায়িত্বে অবহেলা করলে ছাড় দেয়া হবে না -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯

ঢাকা, ৪ আষাঢ় (১৮ জুন): সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, দায়িত্বশীলতার সাথে জনগণকে প্রাপ্য সেবা দেয়া সরকারি কর্মকর্তাকর্মচারীদের নৈতিক দায়িত্ব। দায়িত্ব পালনে অবহেলা করলে কোন ছাড় দেয়া হবে না। শীঘ্রই পদোন্নতিসহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের শূন্য পদসমূহে নতুন নিয়োগ দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী জানান।

প্রতিমন্ত্রী আজ সকালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সেমিনার হলে সদ্য যোগদানকৃত ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য আয়োজিত মৌলিক বিভাগীয় প্রশিক্ষণএর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিভাগীয় প্রশিক্ষণ যেকোন চাকরির মৌলিক বিষয় এবং দক্ষতা অর্জনের অন্যতম প্রধান নিয়ামক। নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা ও ব্যবহারিক অভিজ্ঞতা তথা মাঠ পরিদর্শন প্রভৃতির সমন্বয়ে যেকোন প্রশিক্ষণ কার্যকর ও ফলপ্রসূ হয়ে ওঠে। প্রশিক্ষণে এসব বিষয় কঠোরভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান এবং অধিদপ্তরের কর্মকর্তাকর্মচারীদের গবেষণায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ও সরকারের যুগ্মসচিব গাজী মো. ওয়ালিউল হক।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি ২৪ জুন ২০১৯ পর্যন্ত চলবে। 

#


এ ক্যটাগরির আরো খবর..