× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

দাড়ির সাথে চোখের জ্যোতির সম্পর্ক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

স্বাস্থ্য ডেস্কঃ প্রতিদিন সকালে দাড়ি শেভ করা আধুনিক জীবনের একটি পর্ব। নিজেকে স্মার্ট, রুচিসম্পন্ন ও তারুণ্যদীপ্ত করে তুলতে ‘শেভ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বলে শ্মশ্রুমণ্ডিত হয়ে যে স্মার্ট হওয়া যাবে না, সে কথা বলছি না। শ্মশ্রুমণ্ডিত হয়েও রুচিশীল ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা যায়। তবে সে ক্ষেত্রে সেই শ্মশ্রুকে নিয়মিত যত্ন ও পরিচর্যা করতে হয়; কেটে-ছেঁটে একটি সুন্দর আদলে রাখতে হয়। কিন্তু শেভ করা নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা রয়েছে।

কেউ কেউ ভাবেন, শেভ করলে বুঝি চোখের জ্যোতি কমে যায়, চোখ নষ্ট হয়। এই ধারণা মোটেও সত্যি নয়। শেভ করল চোখের দৃষ্টিশক্তি কমে না। শেভ করলে যদি চোখের দৃষ্টিশক্তি কমে যেত, তাহলে পৃথিবীতে সঠিক দৃষ্টিসম্পন্ন লোক খুঁজে পাওয়া মুশকিল হতো। দৃষ্টিশক্তির তারতম্য বিভিন্ন কারণে হতে পারে। ছোটবেলায় ভিটামিন-এ’র অভাব হলে দৃষ্টিশক্তি নষ্ট হয়।

৪০ বছর বয়সের পর অধিকাংশ লোকের চোখের বার্ধক্যজনিত পরিবর্তন আসে। এটি চালশে বলে পরিচিত। এ ছাড়া চোখের কিছু রোগ ও চোখে অতিরিক্ত চাপ পড়লে চোখের দৃষ্টিশক্তি পরিবর্তন হতে পারে। চোখের পরিচর্যা করাই হলো আসল কথা। দৃষ্টিশক্তি পরিবর্তনের সঙ্গে অন্য অনেক কিছুর পরিবর্তন রয়েছে। কিন্তু এর সঙ্গে দাড়ি শেভ করার সম্পর্ক নেই।


এ ক্যটাগরির আরো খবর..