× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

দারিদ্র্যের হার বেড়েছে ভাতার টাকার পরিমাণ বাড়ছে -পরিকল্পনামন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে একসময় ভুলত্রুটি ছিল। সেটি এখন অনেকটাই কমে যাচ্ছে। জনপ্রতিনিধিরা এখন দরিদ্র মানুষ বাছাইয়ে বেশ সতর্কতা অবলম্বন করছে। সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো দরকার বলে আমিও মনে করি। সেই চেষ্টা অবশ্য চলছে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বলেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

শনিবার ৩০ জানুয়ারি ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (ডিজেএফবি) ও বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত অনলাইন সেমিনারে তিনি এ কথা বলেন।

কোভিড ১৯ : সামাজিক সুরক্ষা কর্মসূচি ও স্বাস্থ্য অধিকার’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন- পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) প্রধান (অতিরিক্ত সচিব) মফিদুল ইসলাম, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী, ডিজেএফবির সভাপতি হুমায়ুন কবীর, এনজিও সংগঠক শাহ মবিন জিন্নাহ, মমতাজ আরা বেগম, এসএম হারুন আর রশিদ লাল, ড. জাহিদ মাসুদ, শিক্ষক রাবেয়া বিনতে করিম প্রমুখ।

মন্ত্রী বলেন, কোভিডের কারণে দারিদ্র্যের হার বেড়েছে। এজন্য ভাতার পরিমাণ বাড়ানো দরকার। এখন ৫০০ থেকে ৭০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে। এটাকে বাড়িয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করছি। কোভিডের সময় যারা বিধবা হয়েছেন, তাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।

মূল প্রবন্ধে ড. নাজনীন আহমেদ বলেন, কোভিড ১৯-এর কারণে নতুন করে অসংখ্য মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। তাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা জরুরি। সেটি করতে হলে এই খাতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..