× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

দীপক রায়, দাকোপ, (খুলনা)

দাকোপে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ননীগোপাল

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
dacope

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দাকোপে ফিরলে হাজার মানুষ ননীগোপাল মন্ডলকে এক নজর দেখার জন্য ভীড় জমান এবং ফুলেল শুভেচ্ছায় তাঁকে সিক্ত করেন।
খুলনা-১ এর সাবেক সাংসদ ননীগোপাল মন্ডল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অন্যদের মত আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেন এবং জমা দেন। গত ২৬ নভেম্বর দাকোপ-বটিয়াঘাটা অর্থাৎ খুলনা-১ আসনের  জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ননীগোপাল মন্ডলের নাম ঘোষণা করা হলে ঐদিন সন্ধ্যায় দাকোপের উপজেলা সদরসহ এলাকার ৯টি ইউনিয়নে মিষ্টি মুখ ও আনন্দ মিছিল বের করা হয়। দাকোপের জনগণ ননীগোপালকে আওয়ামী লীগের প্রার্থী করার জন্য জনেনত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
২৮ নভেম্বর মঙ্গলবার ননীগোপালের দাকোপে ফিরে আসার খবর পেয়ে সহস্রাধীক মোটরসাইকেল যোগে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সকালে খুলনাতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে দুপুর ১ টার দিকে চালনা পৌরসভায় তাঁর গাড়ির বহর এলে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ তাদের প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ননীগোপাল এলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় দাকোপবাসী। তখন আকাশে বাতাসে ধ্বনিত  হয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


এ ক্যটাগরির আরো খবর..