× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল জুলাই জাতীয় সনদের আলোকে সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ

ঝিনাইদহে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট কাপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৩ অক্টোবর’২০১৬: ঝিনাইদহের বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্ট কাপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার রামনগর কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

রামনগর ফুটবল টুর্ণামেন্টের আয়োজনে আজকের এই খেলায় অংশ নেয় কালীগঞ্জের ভাটাডাঙ্গা স্পোটিং ক্লাব ও শৈলকুপার চরআউশিয়া স্পোটিং ক্লাব। খেলার ২১ মিনিটে কালীগঞ্জের ভাটাডাঙ্গা স্পোটিং ক্লাব ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর গোল করেন। ৬০ মিনিটের এ খেলায় শৈলকুপার চরআউশিয়া স্পোটিং ক্লাব গোল করতে না পারায় চ্যাম্পিয়ন হয় ভাটাডাঙ্গা স্পোটিং ক্লাব। খেলা শেষে সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

ইউপি সদস্য নাইমুর রহমান রাজিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, বেতাই পুলিম ক্যাম্পের ইনচার্জ এস আই তারিফুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ঝন্টু মাষ্টার, রামনগর কলেজের সভাপতি শরিফুল ইসলাম, শিমলা রোকনপুর ইউনিউনের চেয়ারম্যান নাছির চৌধরী, গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাছির মালিথা, পাচঁ কাহুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাইল করিম। টান টান উত্তেজনার এ খেলা এলাকার কয়েক হাজার নারী পুরুষ উপভোগ করেন। ৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ খেলায় জেলার বিভিন্ন উপজেলার ১৬ টি দল অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..