× Banner
সর্বশেষ
ঐতিহ্য রক্ষায় সাংগ্রাই উৎসবের ভূমিকা অপরিসীম-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বার কাউন্সিলে নির্বাচন করতে ব্যারিস্টার সুমনের হাইকোর্টে রিট এসএমই ফাউন্ডেশনের সহায়তায় উৎপাদন খাত ও নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক গৌরনদীতে মাই টিভির শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় চাকুরিজীবী ও তার ভাইকে অপহরণ, মুক্তিপণ দিয়ে মুক্তি আমরা সকলে মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই -এস এম জিলানী কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক

দলের জয়ের নায়ক দেম্বেলের জোড়া গোলে শেষ ষোলোর পথে পিএসজি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
দেম্বেলের জোড়া গোলে

দুর্দান্ত পারফরম্যান্সের নৈপুণ্যে সবধরনের ব্যাক্তিগত পুরষ্কারই ওঠে উসমান দেম্বেলের হাতে। তবে ব্যালন ডি’অর জেতা মৌসুমের পর ২০২৫-২৬ মৌসুম চোটের কারণে ঠিকঠাক মাঠে নামারই সুযোগ পাননি। এবার স্বরুপে ফিরে জোড়া গোল করে হলেন দলের জয়ের নায়ক।

লিগ ওয়ানে গতকাল উসমান দেম্বেলের জোড়া গোলে লিলের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নেয় প্যারিস সেন্ট জার্মেই। ফরাসি ক্লাবটির হয়ে অন্য গোলটি আসে বদলি নামা ব্রাডলি বার্কোলার পা থেকে।

এই জয়ে আপাতত লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে পিএসজি। ১৮ ম্যাচে ১৩ জয় তিন ও দুই হারে লুইস এনরিকের ক্লাবের পয়েন্ট ৪২। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা লেন্সের পয়েন্ট ৪০। তাতে আজ রাতে অক্সেরির বিপক্ষে জয় পেলেই আবার চূড়ায় ফিরে যাবে তারা।

ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১৩ মিনিটেই পিএসজিকে লিড এনে দেন দেম্বেলে। ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক নিচু শটে বল জালে জড়ান  ফরাসি ফরোয়ার্ড।

বিরতির পর ৬৪ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ২-০ করেন দেম্বেলে। বক্সের ঠিক ভেতর থেকে দৃষ্টিনন্দন চিপ শটে ঘরের মাঠে দর্শকদের মুগ্ধ করেন তিনি। চলতি মৌসুমে লিগে ২৮ বছর বয়সী ব্যালন জয়ীর গোল হলো পাঁচটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে আটটি।

ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখে মোট ১৩টি নেওয়া পিএসজি ইনজুরি টাইমে লিলের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি আদায় করে নেয়। লক্ষ্যভেদ করেন বার্কোলা।

অবশ্য লিলের বিপক্ষে  আক্রমণভাগের দুর্দান্ত পারফরম্যান্সের পরও দেম্বেলেকে নিয়ে পুরো তৃপ্ত নন এনরিকে। পিএসজি কোচের মতে, মাঠে আক্রমণভাগ ছাড়া অন্য দিকগুলোতেও আরও অবদান রাখতে হবে ২৮ বছর বয়সী এই তারকাকে।

পিএসজির পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে। আগামী বুধবার পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির আতিথেয়তা নেবে তারা।

ম্যাচ শেষে পিএসজি কোচ বলেন, ‘সবাই বলবে উসমানই সেরা খেলোয়াড়। কিন্তু আমার কাছে এখনো তা নয়। রক্ষণাত্মক দিক থেকে আমাদের উসমানের সেরা রূপটা আরও দেখতে হবে।’ ট্রেবল জয়ী ক্লাবটির কোচ আরও যোগ করেন, ‘কারণ এমন একজন খেলোয়াড় আমাদের দরকার, যার মধ্যে ডিফেন্স করার মানসিকতাও থাকবে। সে এটা গত বছর দেখিয়েছিল। এ বছরও তাকে সেটা ধরে রাখতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..