দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না

 দলীয় সরকারের অধীনে কখনোই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে না। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের  সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ফখরুল আরও বলেন, রাজনৈতিক সংকট তৈরি করেছে আওয়ামী লীগ। সামনে নির্বাচন। তাই সংকট নেই এই কথাটি গায়ের জোরে বললে হবে না। আলোচনার মাধ্যমে সংকট দূর করতে হবে।

তিনি আরও বলেন, কারাগারে ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতাকর্মীদের দেখা করতে না দেয়া সরকারের স্বৈরাচারী মনোভাবেরই প্রকাশ। তারা বিএনপিকে রাস্তায় নামতে দেয় না, মিছিল সমাবেশ করতে দেয় না। এরপরেও বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসময় জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।