× Banner
সর্বশেষ
লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি মদের মামলায় সাজার মুখে কণ্ঠ শিল্পী আসিফ আকবর স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন বাতিলে নোটিশ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করতে সরকারের নেওয়া পাঁচটি সংশোধনী আইন (যাহা অধ্যাদেশ বা আইন পাশের অপেক্ষা আছে) বাতিল চেয়ে সরকারের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ডাকযোগে রবিবার এই নোটিশটি পাঠান বলে তিনি নিজেই জানান।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তার প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলে জানান তিনি। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ববারব নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, এভাবে নির্বাচন করা হলে স্থানীয় সরকার-ব্যবস্থা ধ্বংস হবে, ক্ষমতাসীন দলই স্থানীয় সরকার গ্রাস করবে এবং প্রভাবশালী, বিত্তশালী ও রাজনৈতিক দল থেকে দুর্নীতিবাজরা নির্বাচিত হবে, এখানে যোগ্য প্রার্থীরা নির্বাচনে আসার সুযোগ পাবে না।

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন একযোগে অনুমোদন করা হয়। এই আইনে বলা হয়, দেশের ৩২৩টি পৌরসভা, ৪ হাজার ৫৫৩টি ইউনিয়ন পরিষদ, ৪৮৮টি উপজেলা, ১১টি সিটি কর্পোরেশন এবং ৬৪টি জেলা পরিষদের নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন না হলে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..