× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

দলিল জালিয়াতির আরেক মামলায় রাগিব আলীর ১৪, ছেলের ১৬ বছর কারাদণ্ড

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদক : তারাপুর চা বাগানের জমি আত্মসাতের জন্য সরকারি কাগজ ও দলিল জালিয়াতির আরেকটি মামলায় সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর ছেলে আবদুল হাইসহ আরো চারজনকে ১৬ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তকে খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহফুজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..