× Banner
সর্বশেষ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল 

ডেস্ক

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ মার্চ, ২০২৫
সম্পদের হিসাব দিতে হবে ইসি কর্মকর্তাদের

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে ইচ্ছুক এমন দলকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)৷ এক্ষেত্রে আগামী ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

সোমবার (১০ মার্চ) ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন।

ইসি জানিয়েছে, দেশে সব মিলিয়ে এখন নিবন্ধিত দলের সংখ্যা ৪৯। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে ইসি। নিবন্ধনের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসির নিবন্ধন পেয়েছে এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন।

এ ছাড়া ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন পেতে আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলে দল সংশ্লিষ্টরা জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..