× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দমন নীতি চালাচ্ছে সরকার: ছাত্রদল

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: সরকার ছাত্রলীগকে দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান বলেন, ‘সরকার নতুন নতুন বর্বর পন্থা অবলম্বন করছে। তারই অংশ হিসেবে শিক্ষার্থীদের ওপর নৃশংস ও বিভৎস হামলা চালাচ্ছে।’

বিবৃতিতে তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিপন বিশ্বাসের ওপর ছাত্রলীগ হামলা করেছে। শিপন বর্তমানে ঢাকা মেডিক্যাল করেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

ওই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই দুই নেতা বলেন, ‘ছাত্রলীগের হৃদয়হীন অবমানবিক কর্মকাণ্ডে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এক ভয়ংকর ভীতিকর আতঙ্ক চলছে। তবে এটা ছাত্রলীগের মনে রাখা উচিত, শত অত্যাচার নিপীড়নেও ছাত্রজনতার শৃঙ্খল নষ্ট করা যায়নি এবং যাবেও না।’

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সবশিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাসী কার্যকলাপের জন্য  শিক্ষা ব্যবস্থা আজ হুমকির মধ্যে।

শিপন বিশ্বাসের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্রদল।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার এবং সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।


এ ক্যটাগরির আরো খবর..