× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

দক্ষিণ কোরিয়া সফরে জাপানের প্রধানমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
japan pm

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রবিবার দক্ষিণ কোরিয়া এসে পৌঁছেছেন। সিউল ও টোকিও’র ‘শাটল কূটনীতি’ পুনরায় শুরু করা এবং পিয়ংইয়ংয়ের ক্রমবর্ধমান পরমাণু হুমকির মুখে দুদেশের সম্পর্ক জোরদারের চেষ্টার প্রেক্ষাপটে কিশিদার সফরটি অনুষ্ঠিত হলো।

কিশিদাকে বহনকারী বিমানটি রবিবার সেওংনামের সিউল বিমানবন্দরে অবতরণ করে। গত এক দশকে সিউলে জাপানের কোন নেতার এটি প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর। বিমানবন্দরে পৌঁছালে কর্মকর্তারা তাকে স্বাগত জানান। দিনশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়েলের সাথে তার গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনে মিলিত হওয়ার কথা রয়েছে।

পূর্ব এশিয়ার প্রতিবেশি এ দুদেশের সাথেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে ঐতিহাসিক কিছু কারনে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে তিক্ততাও রয়েছে। কোরীয় উপদ্বীপে ১৯১০ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ঔপনিবেশিক দখলদারিত্বের সময়ে জাপান দেশটির ওপর যৌন দাসত্ব ও জোরপূর্বক শ্রমে বাধ্য করাসহ নানা ধরনের নৃশংসতা চালায়। বিশেষ করে যুদ্ধকালীন যৌনদাসীদের ব্যবহার, যাদের ‘কমফোর্ট উইমেন’ বলা হয় এবং জোরপূর্বক শ্রমসহ জাপানের ৩৫ বছরের ঔপনিবেশিক শাসনের সময় সংঘটিত নৃশংসতা উল্লেখযোগ্য।

এছাড়া ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার আদালত জাপানী সংস্থাগুলোকে জোরপূর্বক শ্রমের শিকার ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়ার পর দুদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। এ প্রেক্ষাপটে গতবছর নির্বাচনের পর ইয়ন স্পষ্ট করে বলেছেন, জাপানের সাথে সম্পর্ক পুন:প্রতিষ্ঠাকে তিনি অগ্রাধিকার দেবেন।

দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রাক্কালে কিশিদাও বলেছেন, তথাকথিত ‘শাটল কূটনীতি’ পুনরায় শুরুর জন্যে তারা উভয়ে কাজ করে যাচ্ছেন। তিনি বলেছেন, আস্থার সম্পর্কের ভিত্তিতে তিনি ইয়নের সাথে সততার সাথে মতবিনিময়ে আগ্রহী।


এ ক্যটাগরির আরো খবর..