× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

ডেস্ক

দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৯ কোটি বাল্যবধূর বাস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
বাল্যবধূর বাস

অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বিবাহ হচ্ছে বাল্যবিবাহ। করোনার কারণে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় দক্ষিণ এশিয়ায় বিশ্বে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়।  দক্ষিণ এশিয়া অঞ্চলে ২৯ কোটি বাল্যবধূ আছে। বৈশ্বিক হিসাবে এখানেই ৪৫ শতাংশ বাল্যবধূর বাস ।  এমনটা দাবি করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

সম্প্রতি ইউনিসেফের দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক নোয়ালা স্কিনার বলেছেন, দক্ষিণ এশিয়াতেই সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়। আর এই কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তারা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে।

বাংলাদেশ, ভারত ও নেপালের ১৬টি এলাকার মানুষের সঙ্গে কথা বলেছে ইউনিসেফ। এখানকার অনেক বাবা-মা মনে করেন, শিক্ষার চেয়ে মেয়েদের বিয়ে দেওয়াই ভালো।

যদিও মেয়েদের বিয়ের বৈধ বয়স নেপালে ২০, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশে ১৮ এবং আফগানিস্তানে ১৬।

জাতিসংঘের সমীক্ষায় আরও দেখা গেছে, মহামারি চলাকালীন খরচ কমাতে পরিবারগুলো তাদের মেয়েদের অল্প বয়সে বিয়ে দেয়।

সংস্থাটি বলেছে, চিহ্নিত সম্ভাব্য সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে। সমস্যা সমাধানগুলোর মধ্যে রয়েছে- দারিদ্র্য মোকাবিলায় সামাজিক সুরক্ষা ব্যবস্থা প্রণয়ন করা, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার রক্ষা করা, আইন প্রয়োগের জন্য একটি পর্যাপ্ত কাঠামো নিশ্চিত করা এবং সামাজিক নিয়মগুলো মোকাবেলায় আরও প্রচেষ্টা করা।

বেশিরভাগ ধর্মে বিবাহযোগ্য বয়সকেই সমর্থন করা হয়। খ্রিস্ট ধর্মে বয়ঃসন্ধির আগে কোনো মেয়ের বিয়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। হিন্দু বৈদিক লিপিতে মেয়েদের বিয়ে বয়ঃসন্ধি শুরুর ৩ বছর পর করার নির্দেশ দেয়া হয়েছে। ইহুদি বিশেষজ্ঞগণ বয়ঃসন্ধির পূর্বে বিয়ে নিরুৎসাহিত করেছেন, কিন্তু একই সাথে, ক্ষেত্রবিশেষে, ৩ থেকে ১২ বছরের শিশু কন্যাকে তার পিতা বিয়ে দিতে পারেন।

ক্যাথলিক চার্চ অনুসারে, সর্বনিম্ন বিয়ের বয়স ছেলেদের জন্য ১৪ ও মেয়েদের জন্য ১২ ধরা হয়। পরে ১৯৮৩ সালে যাজকীয় অনুশাসনে ১৯১৭ সালের সংশোধিত বয়স ছেলেদের ক্ষেত্রে ১৬ ও মেয়েদের ক্ষেত্রে ১৪ বছর বজায় থাকে।

কিছু ইসলামি বিয়ের প্রথানুযায়ী ১০ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে দেয়ার প্রচলন আছে। সহীহ বুখারি ও সহীহ মুসলিম -এর বর্ণনা অনুসারে, শরীয়াহ আইনের ভিত্তি হল মুহাম্মদের জীবনাদর্শ। কিছু মূলধারার ইসলামি চিন্তাবিদদের মতে, সময়ানুক্রমিক বয়স নয়, বরং অভিভাবকরা যখন মেয়েকে শারীরিক ও মানসিকভাবে বিবাহযোগ্য মনে করবে, মুসলিম ধর্মীয় আইনানুযায়ী সেইটাই বিয়ের উপযুক্ত বয়স। তবে তা নির্ধারণ করা কঠিন। এবং শরীয়াহ আইনের ভিত্তি অনুযায়ী এবং অধিকাংশ মুসলিম চিন্তাবিদের মতে ১৩ বছরের নিচে মেয়েদের বিয়ে দেয়া গ্রহণযোগ্য।


এ ক্যটাগরির আরো খবর..