× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন)

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে নোয়াখালীর এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

নিহত মুজাহিদুল ইসলাম রাসেল ভূঁইয়া (৪০) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের আনিস মোহাম্মদ ভূঁইয়া বাড়ির মরহুম হেদায়েত উল্লাহ ভূঁইয়ার ওরফে দনু মিয়ার ছেলে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে তার মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছলে পরিবারের মাঝে শুরু হয় শোকের মাতম।

স্থানীয় ইউপি সদস্য সানা উল্যাহ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাসেল ২০ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে আফ্রিকার কানন  শহরে তিনি ব্যবসা শুরু করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করত। কিছুদিন আগে তিনি স্থানীয় ইন্ডিয়ান ক্যারেলা ব্যক্তির কাছে একটি ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করেন। গত ২১ নভেম্বর রাসেল নিজ গাড়ী নিয়ে দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কড্রপসে শহরে পাওয়া টাকা আদায় করতে গেলে ইন্ডিয়ান সন্ত্রাসীরা রাসেলকে এলোপাতাড়ি  পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করে। পরে লাশ গাড়ীসহ জঙ্গলে পেলে রেখে পালিয়ে যায়। খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী বিথী স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আফ্রিকার পুলিশ নিখোঁজের ৩দিন পর একটি জঙ্গল থেকে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাড়িসহ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ফখরুল ইসলাম ভূঁইয় হিমেল জানান, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা রাসেল কে হত্যার করেছে বলে স্বীকার করেছে বলে জানা গেছে।

৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আলম রিগান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃতদের শাস্তি ও লাশ দ্রুত দেশে পাঠানোর জোর দাবী জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকালাবাসী।


এ ক্যটাগরির আরো খবর..