দ. আফ্রিকাকে ৩৩৭ রানের বড় ব্যবধানে হারালো ভারত

ক্রিকেট ডেস্কঃ অশ্বিন-জাদেজার বোলিং তোপে দিল্লীতে সিরিজের শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ৪৮১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। এ জয়ের মধ্য দিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিলো কোহলির দল। পুরো সিরিজে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রবীচন্দ্রন অশ্বিন পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার।

আগের দিনের ২ উইকেটে ৭২ রানের স্কোর নিয়ে শেষ দিনে ব্যাট করতে নেমে অশ্বিন-জাদেজাদের ঘূর্ণীর সামনে বেশীক্ষণ টেকেনি প্রোটিয়াদের প্রতিরোধ। দলীয় ৭৬ রানে জাদেজার বলে বোল্ড হয়ে ২৪৪ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন হাশিম আমলা।

এরপর, ডু প্লেসিকে নিয়ে ডি ভিলিয়ার্স কিছুটা প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হন। দলীয় ১১১ রানের মাথায় সাজঘরে ফেরেন প্লেসি। উইকেটের একপ্রন্তে ভিলিয়ার্সের ব্যাট সচল থাকলেও অপরপ্রান্তে ব্যাটসম্যানদের মাঝে ছিলো আসা-যাওয়ার মিছিল।

আর, ২৯৭ বলে ৪৩ রানের ধীর ইনিংস খেলা ভিলিয়ার্স সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে গেলে প্রোটিয়াদের তাবুর শেষ বাতিটিও নিভে যায়। এরপর, উমেশ-অশ্বিনদের বোলিং তোপে ১৪৩ রানে থামে প্রোটিয়ারা। অশ্বিন ৫টি এবং উমেশ ৩টি উইকেট শিকার করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।