× Banner
সর্বশেষ
বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময় নাটোরের ঐতিহ্যকে সারা বিশ্বে তুলে ধরতে চাই – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আঞ্চলিক যুদ্ধের মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সই সিরাজগঞ্জে ওভারপাসে উঠতে গিয়ে দুর্ঘটনা, বাসচালকসহ নিহত ২ যুদ্ধবিরতির ৩০০ দিনে গাজায় ৩০০ শিশু নিহত

ডেস্ক

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ হামলায় যারা নিহত হলেন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
অপারেশন রাইজিং লায়ন

ইসরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার ও খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডারসহ অনেক  শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরানের পারমাণবিক কর্মসূচি ভেস্তে দিতে এমন হামলা চালিয়েছে ইসরায়েল।

নিহতদের মধ্যে রয়েছেন- ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি ও খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশীদ।

আরও রয়েছেন, পরমাণু বিজ্ঞানী ও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসি,  ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচি।

এ ছাড়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা আলি শামখানিও গুরুতরভাবে আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার বলেন, এই হামলা ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণের মূল কেন্দ্র নাতানজ শহরে চালানো হয়েছে। তিনি বলেন, ইরানি বোমা তৈরির সঙ্গে জড়িত বিজ্ঞানীদেরও আমরা নিশানায় রেখেছি। যতদিন প্রয়োজন, ততদিন এ অভিযান অব্যাহত থাকবে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ২০০টির বেশি যুদ্ধবিমান ব্যবহার করে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ৩৩০টিরও বেশি মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরানের ওপর হামলার জবাবে ইরান ১০০টিরও বেশি ড্রোন ইসরায়েলের ওপর নিক্ষেপ করেছে বলে আইডিএফ-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন। তিনি বলেন, আমরা এসব ড্রোন প্রতিহত করার কাজ করছি।

আইডিএফ আরও জানায়, ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনী, রেভল্যুশনারি গার্ড এবং জরুরি কমান্ডের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যু নিশ্চিত হয়েছে।

এই সংঘর্ষের কারণে ইসরায়েলি সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলার তীব্র নিন্দা করে বলেছেন, এটি ইসরায়েলের বর্বর স্বভাবের প্রমাণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই হামলা ইসরায়েলের জন্য করুণ পরিণতির পথ তৈরী করেছে এবং এর ফলাফল তারা অবশ্যই ভোগ করবে।


এ ক্যটাগরির আরো খবর..