ফের বড় মিসাইল পরীক্ষার ইঙ্গিত, বঙ্গোপসাগরে জারি নোটিফিকেশন

ফের বড় মিসাইল পরীক্ষার ইঙ্গিত, বঙ্গোপসাগরে জারি নোটিফিকেশন
ভারত সরকার বঙ্গোপসাগর অঞ্চলে একটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য নোটিফিকেশন জারি করেছে। নির্ধারিত সময় ৫–৬ ফেব্রুয়ারি ২০২৬, এবং পরীক্ষার সম্ভাব্য পাল্লা প্রায় ১,৪৭০ কিলোমিটার। মিসাইল পরীক্ষার ইঙ্গিত
প্রতিরক্ষা মহলে জোরালো আলোচনা— এটি হতে পারে ভারতের বহু প্রতীক্ষিত হাইপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল LRAShM-এর পরবর্তী ধাপের পরীক্ষা। যদিও সরকারিভাবে এখনও ক্ষেপণাস্ত্রের নাম প্রকাশ করা হয়নি।
এই ধরনের নোটিফিকেশন সাধারণত DRDO পরিচালিত উন্নত মিসাইল ট্রায়ালের আগেই জারি করা হয়। LRAShM যদি সত্যিই পরীক্ষিত হয়, তবে এটি ভারতীয় নৌবাহিনীর সমুদ্রভিত্তিক আঘাত ক্ষমতাকে নতুন স্তরে নিয়ে যাবে।
ম্যাক ৮+ গতি, দীর্ঘ পাল্লা এবং শত্রু যুদ্ধজাহাজ ভেদ করার ক্ষমতা— এই মিসাইল ভারত মহাসাগরে শক্তির ভারসাম্যে বড় বার্তা দেবে। সরকারি ঘোষণার অপেক্ষায় এখন নজর গোটা প্রতিরক্ষা মহলের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।