× Banner
সর্বশেষ
নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী সক্ষমতা ও স্থিতিশীলতার একটি বড় পরীক্ষায় বর্তমান সরকার

Rai kishori

৭০৩ বছর পর ত্রিবেণীতীর্থে কুম্ভস্নানের ২য়বর্ষে আজ প্রথমদিন

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
ত্রিবেণী কুম্ভস্নান

৭০৩ বছর পর ত্রিবেণীতীর্থে কুম্ভস্নানের ২য়বর্ষে আজ প্রথমদিন। সনাতন রীতি শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে সকাল ৬টায় কুম্ভু স্নানের শুভ সূচনা হয়।
আজ ১২ ফেব্রুয়ারি রবিবার সকালে ত্রিবেণী কুম্ভু পরিচালনা সমিতি দ্বারা আয়োজিত পশ্চিমবঙ্গের হুগলী জেলার ত্রেবেনী বাঁশশবেড়িয়ায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। এই কুম্ভু স্নানে জুনা আঁখড়ার নাগাসন্যাসী ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন আঁখড়া, মঠ মিশনের সাধুসন্তরা রয়েছেন। ধারণা করা হচ্ছে কুম্ভুস্নানের দ্বিতীয়বর্ষে ৫লক্ক ভক্তের সমাগম হবে।
সকালে বিভিন্ন শক্তিপীঠের ফুল,জল,মাটি সহ রুদ্রাভিষেক করা হয়। এছাড়া চলছে যোগ প্রদর্শন এবং দিনভর নামকির্তন।
প্রাচীনকাল থেকেই সাধু-সন্ন্যাসী মুনি-ঋষি এবং নাগা সন্ত মাঘী-সংক্রান্তীতে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমস্থলে পুণ্যস্নান করে জগৎ কল্যাণার্থে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে স্বর্গের দেবতাদের তুষ্ট করতেন। কুম্ভুস্নান শেষে ফেরার সময় হুগলীতীরে বিশ্রাম করতেন। বিশ্রাম শেষে ত্রিবেণীতে (গঙ্গা,সরস্বতী কুন্তির মিলনস্থল) স্নান করে ফিরতেন। হুগলীর ত্রিবেণীর স্নানকে ৫ম কুম্ভু মানা হয়।
তুর্কীস্তানের বখতিয়ার খলজী ১২০৪ খ্রিঃ লক্ষ্মণসেনর রাজধানী নদীয়া আক্রমণ করে দখলে নিয়ে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করেন। তার কয়েক বছর পর থেকে বন্ধ হয়ে যায় ত্রিবেণীর কুম্ভ স্নান।
সেই পরম্পরা তথা সনাতন রীতিকে মাথায় রেখে ৭০৩ বছর পর গতবছর ত্রিবেণী সঙ্গমে আবার মহাপুণ্য কুম্ভুস্নান শুরু করা হয়েছে। এবার দ্বিতীয় বর্ষে ১৩ ফেব্রুয়ারী, বাংলা ২৯ মাঘ (মাঘ মাসের সংক্রান্তীতে) ত্রিবেণী সঙ্গমে আবার মহাপুণ্যস্নান সাধু ভাণ্ডারার ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..