× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

‘তোর জীবন থেকে চলে গেলাম’, ফেসবুকে লিখেই বিশ্বজিৎয়ের আত্মহত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ মে, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ
বিশ্বজিৎ দাস। ১৭ বছর বয়সী এই কিশোর প্রেমঘটিত কারণে বেছে নিল আত্মহত্যার পথ। আত্মঘাতী হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছে শেষ মুহূর্তে তার মনের কষ্টগুলো। লিখেছে- ‘আমি কাল শুনলাম আমার চোখের জলটা নাকি নাটক? তোর সেটা মনে হতেই পারে। তাই আমি তোর জীবন থেকে চলে গেলাম।’

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার দুপুরে কলকাতার দমদম থানা এলাকার নয়াপট্টির দুর্গাবতী কলোনি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশ্বজিতের বাবা খোকন দাস পেশায় রিকশাচালক। বিশ্বজিৎ একটি প্রেশার কুকারের কারখানায় কাজ করত।

তার মা সুমিত্রা জানান, স্থানীয় এক কিশোরীর সঙ্গে বিশ্বজিতের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মেয়েটির। তা নিয়ে কদিন ধরেই সেই কিশোরীর সঙ্গে অশান্তি চলছিল বিশ্বজিতের। সেসব কারণেই বিশ্বজিতের সম্পর্কটি নষ্ট হয়ে যায়। কিন্তু তা মেনে নিতে পারেনি ছেলেটি। তাই ফেসবুকে কথাগুলো লেখে বিশ্বজিৎ।

এ বিষয়ে পুলিশ জানায়, বাড়িতে সিলিংয়ের বাঁশে ওড়নার ফাঁস থেকে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরকে দেখা যায়। ঘরের দরজা ভেঙে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন।

বিশ্বজিতের মা সুমিত্রাকে ফেসবুকের ওই স্টাটাসের কথা জানান তার এক বন্ধুর মা। তারাই জানান, ওই কিশোরের লেখায় প্রেমঘটিত কারণে বিষণ্নতার ইঙ্গিত মিলেছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি আত্মহত্যা।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার পৌনে ৩টার দিকে বিশ্বজিৎ একটি গ্রাফিক্স কার্ড ‘পোস্ট’ করে। সেখানে লেখা ছিল, ‘বড় লোকের ভালোবাসা প্রকাশ পায় দামি দামি উপহারে! আর গরিবের ভালোবাসা প্রকাশ পায় দুই ফোঁটা চোখের জলে!’

ওই ‘পোস্টে’ই নিজের মনের ভাব বোঝাতে বিশ্বজিৎ লিখেছে- ‘সবাই ভালো থেকো, সুখে থেকো, কখনও মন খারাপ করো না আর কখনও কারও মন নিয়ে খেলা করো না!’ এর ৩১ মিনিট পরেই সিলিংফ্যানে ফাঁস লাগানো একটি ছবিও ‘পোস্ট’ করা হয়েছে বিশ্বজিতের প্রোফাইলে।

চার মিনিটের মাথায় আবার একটি ‘পোস্ট’। তাতে লেখা, ‘সব মানুষই ভালবাসে। কিন্তু প্রথম ভালোবাসার মানুষকে খুব কম মানুষ পায়। কারণ যে আপনাকে প্রথম ভালোবাসতে শেখায়, আপনাকে প্রথম কষ্টও সেই দেবে।’ পরে এই লেখাই ‘কভার ফোটো’ করে বিশ্বজিৎ। প্রথম লেখায় একজন মন্তব্যও করেছেন, ‘ঠিকই বলেছো ভাই’। ‘কভার ফটো’ করা লেখাটি একজন শেয়ার করেছেন।

তবে পরিবারের দাবি, বিশ্বজিতের মৃত্যুর আগে সেসব বিষয়ে কিছুই বুঝতে পারেননি তারা।


এ ক্যটাগরির আরো খবর..