× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

তোকমা দানার গুনাগুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: পেটের পীড়া উপশম থেকে শুরু করে অনেকেই তোকমা দানার শরবত খেয়ে থাকেন। তাছাড়া, বিভিন্ন ফলের জুস ও ফালুদা তৈরিতে তোকমা দানা ব্যবহার করা হয়। এটি প্রচুর পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ।

তোকমা দানা ‘সালভিয়া হিসপানিকা’ নামেও পরিচিত। এর উৎপাদন বেশি হয় স্মেক্সিকোতে। প্রাচীন মায়ান এবং অ্যাজটেক্স সম্প্রদায় তোকমা দানার ব্যবহার প্রথম শুরু করে বলে জানা যায়।

মেক্সিকো ছাড়াও, গুয়াতেমালা, আর্জেন্টিনা, বলিভিয়া, নিকারাগুয়া, অস্ট্রেলিয়া এবং ইকুয়েডরে ব্যাপকভাবে তোকমার চাষ হয়।

ছোট ডিম্বাকৃতির নরম বীজটি বিভিন্ন রঙয়ের হয় যেমন, বাদামি, কালো, সাদা ইত্যাদি। তোকমা দানায় হাইড্রোফোলিক উপাদান রয়েছে, যার কারণে খুব সহজে পানি শোষণ করে নেয়। তোকমা দানা তাদের ওজনের চেয়ে বার গুণ বেশি পানি শোষণ করতে পারে।

পুষ্টিগুণ: প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে লৌহ, ক্যালসিয়াম, থিয়ামিন, ম্যাংগানিজ, দস্তা, ফসফরাস, ভিটামিন-বি, ফোলেইট এবং রিবোফ্ল্যাভিন রয়েছে।

চিকিৎসা বিজ্ঞানীদের মতে, প্রতিদিনের ডায়েটে অল্প পরিমাণে তোকমা দানা খেতে পারেন। যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বিপাক প্রক্রিয়া বৃদ্ধি করবে।

হজম প্রক্রিয়ায় সহায়তা:  তোকমা দানায় পর্যাপ্ত পরিমাণে আঁশ রয়েছে। প্রতি ১০০ গ্রাম তোকমা দানায় ৪০ গ্রাম খাদ্য আাঁশ পাওয়া যায়।আঁশ হজম প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পেটের পীড়া, প্রদাহ এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে।

ওজন কমানো: তোকমা দানা চমৎকার পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। এতে শুধু আঁশই থাকে না, শরীরের শক্তিও সরবরাহ করে। এক মুঠো তোকমা দানা বাদাম, শুকনো ফলের সঙ্গে মিশ্রণ তৈরি করে খেলে দীর্ঘক্ষণ আপনাকে ক্ষুধামুক্ত রাখবে। যা ক্ষুধা দমন, অসময়ে ক্ষুধার যন্ত্রণা, অতিরিক্ত খাদ্যগ্রহণ নিয়ন্ত্রণ করে। ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণ হয়।

ওমেগা-৩:  ওমেগা-৩ শরীরের জন্য খুব দরকারী একটি উপাদান। উদ্ভিদভিত্তিক ওমেগা অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হচ্ছে তোকমা দানা।

খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট: তোকমা দানায় প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে যা শরীরে শক্তি উৎপন্ন করে। আর এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রদাহ,  ক্যানসার কোষ প্রতিরোধ এবং বার্ধক্য রোধে সহায়তা করে। এক চাপ তোকমা দানায় আমাদের শরীরের জন্য প্রতিদিনের দরকারি ৩০ শতাংশ ম্যাংগানিজ, ১৮ শতাংশ ক্যালসিয়াম সরবরাহ করে।

রক্তে শর্করা কোলেস্টেরল নিয়ন্ত্রণ:  সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে, তোকমা দানা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ, শরীরের জন্য উপকারী কোলেস্টেরল উৎপন্ন করে এবং রক্তে চর্বির পরিমাণ কমায়। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, সুস্থ হার্ট এবং হাড় গঠনে সহায়তা করে।

উল্লেখ্য, যাদের বাদাম এবং উদ্ভিদ বীজে অ্যালার্জি তৈরি হয়, তাদের তোকমা দানা থেকেও অ্যালার্জি তৈরি হতে পারে। তাছাড়া, উচ্চ রক্তচাপের জন্য যারা ওষুধ খাচ্ছেন তারা নিয়মিত তোকমা দানা গ্রহণের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।


এ ক্যটাগরির আরো খবর..