এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমান (৪৭) নামে এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২৮ আগস্ট (মঙ্গলবার) সকালে ভজনপুর এলাকার কাউরগছ গ্রামে এ ঘটনা ঘটে। অলিয়ার ওই এলাকার মৃত তফিজ উদ্দীনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, অলিয়ার রহমান সকালে বাড়িতে পানির পাম্পের সুইস দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পরিবারের লোকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভজনপুর ইউনিয়ন চেয়ারম্যান (ইউপি) মকছেদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলিয়ার রহমানে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





