× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তেঁতুলিয়ায় কিশোর ধর্ষক কারাগারে

admin
হালনাগাদ: বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

এন,এ রবিউল হাসান লিটন,  পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক সুমন মিয়াকে (১৪) কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে ওই কিশোরকে কারাগারে পাঠানো হয়। এরআগে সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষক সুমন মিয়া তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের নাজিরাগজ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

জানা যায়, গত ২ অক্টোবর রাতে ওই শিশুটি ঘুমানোর জন্য তার দাদীর বাড়িতে যায়। এ সময় শিশুটির বাবার চাচাতো ভাই সুমন মিয়া তাকে ১০ টাকা দেওয়ার কথা বলে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলেও একই পরিবারের ভেতর হওয়ায় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেনের কাছে বিচার দেন। এতে কোনো ফল না হওয়ায় ৫ অক্টোবর
শিশুটির মা তেঁতুলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানার কাছে বিচার দাবি করেন। রাজিয়া সুলতানা শিশু ও তার মাকে তেঁতুলিয়া থানায় নিয়ে যান। পরে সুমন মিয়ার বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই সুমনকে গ্রেফতার করে পুলিশ।

তেতুঁলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার মোহাম্মদ আসাদুজ্জামান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এসআইএম রাজিউল করিম রাজু জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা হয়েছে। রিপোর্ট পেলেই সব কিছু বলা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..