× Banner
সর্বশেষ
নবীগঞ্জে গোবিন্দ জিউড় আখড়ায় গীতাস্কুলে বাংলা নববর্ষ পালন ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু বর্তমানে দেশের কোথাও জননিরাপত্তার নিশ্চয়তা নেই, দেশজুড়ে চলছে ‘মবের সংস্কৃতি’- সংসদে রুমিন ফারহানা সংসদে যাচ্ছেন এনসিপির মনিরা শারমিন ও মাহমুদা আলম মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন

তেঁতুলিয়ায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৮ মে, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজিপাড়া সীমান্তের ৪৪২ এর ৬ এস পিলার বরাবর বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বদেন পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশের অধিনায়ক লেঃ কর্ণেল আল হাকিম নওশাদ এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর পক্ষে  শিলীগুড়ি (বিএসএফ) এর ৬৬ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক লেঃ কর্ণেল.অরুন কুমার ভারমা।

 

তেঁতুলিয়া টাইয়াগজ সীমন্তে ঘেষা বাংলাদেশের একটি রাস্তা পুননির্মাণ কে কেন্দ্র করে বিজিবি বিএসএফের মধ্যে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বিজিবি সূত্রে জানায়, বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলিয়ার টাইয়াগজ সীমান্ত থেকে দেড়শ গজের ভিতরে রাস্তা পুনঃনির্মাণ করতে গেলে টহলরত ভারতীয় বিএসএফ বাধা প্রদান করে। বাংলাদেশ পক্ষে এর প্রতিবাদ জানানো হলে এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিসি স্টাফ অফিসার প্রবীণ কুসার, হাফতিয়াগজ কোম্পানী কমান্ডার ডিএন শুকলা, পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডিএডি ইমাম হোসেন, তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার সাউদ আহমেদ, আব্দুল জলিল, আবুল খায়ের প্রমুখ। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে রাস্তা নির্মানে বিএসএফের বাধার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে.কর্ণেল. আল হাকিম মোহাম্মদ নওশাদ বৈঠক সম্পর্কে জানান, সুপ্রাচীন এই রাস্তাটি পুণঃনির্মানের জন্য আমাদের উদ্যোগের কথা বিএসএফকে জানানো হয়েছে। রাস্তাটি বাংলাদেশের। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। ভারতীয় প্রতিনিধি দল সীমান্ত এলাকা পরিদর্শন করে রাস্তা পুণঃনির্মান বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন এবং সমাধানের ব্যবস্থা করবেন।


এ ক্যটাগরির আরো খবর..