× Banner
সর্বশেষ
সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি রঞ্জু, সম্পাদক শাহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ মে, ২০২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

দীর্ঘ ১৬ বছর পর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা বিএনপি’র আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু সভাপতি ও রেজাউল করিম শাহীন সাধারন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক দুটি পদে আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল বিনা প্রতিদ্বীতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৯ মে) তেঁতুলিয়া অডিটোরিয়াম চত্বরে আয়োজিত সম্মেলন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু‌র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট রইচ উদ্দিন ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
 দ্বি-বার্ষিক সম্মেলনে জাতীয় পতাকা,  দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিরা।
২০০৯ সালে সর্বশেষ তেঁতুলিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..