× Banner
সর্বশেষ
গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

তুরস্ক থেকে ফিরেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) ৮ম সম্মেলন শেষে দেশে ফিরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

তুর্কীর একটি বিমানে রবিবার ভোর ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। গত ১৪-১৬ অক্টোবর অভিবাসী বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের প্রায় সব দেশের মন্ত্রী ও অভিবাসী সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা এতে অংশ নেন। এ উপলক্ষে গত ১৩ অক্টোবর ঢাকা ছাড়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল। তুরস্ক জিএফএমডি’র ৮ম সম্মেলনের চেয়ারের দায়িত্ব পালন করে এবার। এ সম্মেলনের পর পরবর্তী বছরের জন্য বাংলাদেশ চেয়ারের দায়িত্ব পায়।

২০১৬ সালের শেষদিকে বাংলাদেশে ৯ম জিএফএমডি সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শহীদুল হক, বিএমইটি’র মহাপরিচালক বেগম শামছুন নাহার, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (কল্যাণ ও মিশন) মোহাম্মদ আজহারুল হক ও মন্ত্রীর একান্ত সচিব মোহসিন চৌধুরীসহ প্রবাসী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..