× Banner
সর্বশেষ
আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই, ১৬ জুলাই অর্ধদিবস রাষ্ট্রীয় শোক আর্থ অবজারভেশন স্যাটেলাইটসহ ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ ও ফ্রান্স সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব ১৫ সরকারি হাসপাতালে অত্যাধুনিক হেমাটোলজি মেশিন, দ্রুত ও নির্ভুল রক্ত পরীক্ষায় বাড়বে চিকিৎসাসেবা আইএমএফ নতুন কর্মসূচির ভিত্তিতে একমত, ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করবে সরকার: অর্থমন্ত্রী বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী

ডেস্ক

তীব্র তাপপ্রবাহে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে ৯টি জরুরি নির্দেশনা জারি

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
তাপপ্রবাহে জনসাধারণকে সতর্ক

দেশে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জনসাধারণকে সতর্ক ও সুরক্ষিত রাখতে ৯টি জরুরি নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদফতর। নির্দেশনায় তীব্র গরমে দুপুরের সময় (বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

রোববার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) আবু হোসেন মো. মঈনুল আহসান এ নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় তীব্র গরমে দুপুরের সময় (বিশেষত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত) অপ্রয়োজনে বাইরে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নির্দেশনাগুলো হলো-

১. দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখতে হবে।

২. হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরতে হবে।

৩. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান এবং তরল জাতীয় খাবার খেতে হবে।

৪. সম্ভব হলে একাধিকবার গোসল করা যেতে পারে।

৫. অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬. প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বৃদ্ধি করুন।

৭. গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

৮. গরমে যে সব ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমন- শিশু ও গর্ভবতী মা, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তি, রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, স্থূলকায় ব্যক্তি এবং শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন।

৯. প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’- ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।


এ ক্যটাগরির আরো খবর..