× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

আবু নাসের হুসাইন, সালথা

তিন মিনিটের ঘুর্ণিঝড়ে ১৫টি বসতঘর ও অসংখ্য গাছপালা লন্ডভন্ড

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
saltha

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে আঘাত হেনেছে ভয়াবহ ঘুর্ণিঝড় । তিন মিনিটের ঝড়ে ভেঙ্গে গেছে ১৫টি ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘুর্ণিঝড় আঘাত হানে। রাতে পুরো এলাকা অন্ধকারে রয়েছে।
আওয়ামী লীগ নেতা কাজী দেলোয়ার হোসেন ও যুবলীগ নেতা ফুয়াদুজ্জামান ফুয়াদ জানান, বৃহস্পতিবার বিকালে বল্লভদী ইউনিয়নের সোনাতুন্দী গ্রামে এক ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে। কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়ের আঘাতে ১৫টি বসতঘর তচনছ হয়ে যায়।
এসময় হাফেজ মোঃ সগির মুন্সির (মসজিদের ইমাম) বসতবাড়ীর দুটো বসতঘর ভেঙ্গে চুরমার হয়ে যায়। বিধবা লিপি বেগমের একমাত্র আধাপাকা ঘরটি বিশাল গাছ পড়ে মূহুর্তের মধ্যে ঘরটি গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। লিপি বেগম কোনো রকমে বাথরুমে আশ্রয় নিয়ে প্রানে বেঁচে যান।
এছাড়া লিটু মুন্সি, ফারুক মুন্সি, মুরাদ মুন্সি, দবির মুন্সি, কাইউম মুন্সি, কামাল ঠাকুর, জামাল ঠাকুর, জমিলা বেগম, নিরু বেগম, ছানো কাজী, আতি কাজীর বসতঘরসহ অসংখ্য রান্না ঘর এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে।
বিদ্যুতের তাঁর ছিড়ে এবং গাছ পড়ে সোনাতুন্দীর উত্তর পাড়ার একমাত্র ইটের সলিং এর রাস্তাটি বন্ধ হয়ে আছে। এছাড়াও পুরো এলাকা বিদ্যুতবিহীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..