× Banner
সর্বশেষ
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে পাকিস্তানে সশস্ত্র হামলায় চার দিনে সেনা সদস্যসহ নিহত ৯৬ বাংলাদেশ-তাজিকিস্তানের মধ্যে এফওসি সমঝোতা স্মারক সই

প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনেই তিন চিকিৎসকের মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
তিন চিকিৎসকের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই তিন চিকিৎসকের মৃত্যু। তারা হলেন- বারডেমের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন, ডিজি হেলথের অবসরপ্রাপ্ত ইভালুয়াটার অফিসার ডা. এ কে এম ওয়াহিদুল হক ও চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক  এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম।

বুধবার (৩ জুন)  তিন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিস সূত্রে জানা যায়, ইব্রাহিম মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দীন করোনা আক্রান্ত হয়ে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে মঙ্গলবার (২ জুন) শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে ভর্তি হন ডা. এ কে এম ওয়াহিদুল হক। পরে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বুধবার দুপুরে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের মেরিন সিটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক  এবং মেডিসিন বিভাগের প্রধান ডা. এহসানুল করিম। চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাব উল ইসলাম জানান, বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।

চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) হিসেবে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন চিকিৎসক মারা গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..