× Banner
সর্বশেষ
ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব প্রত্যাহার করুন : নতুনধারা

ডেস্ক

তিউনিসিয়ার সিনাগগে হামলায় ৪ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
tunishia sinagog

তিউনিসিয়ার বিখ্যাত সিনাগগে মঙ্গলবার এক পুলিশ কর্মকর্তার চালানো বন্দুক হামলায় ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া দুই উপাসক এবং নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, জেরবা দ্বীপের ঘরিবা সিনাগগে এ হামলায় আরো চার দর্শনার্থী এবং  পাঁচ নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন। পরে সেখানে পাল্টা অভিযানে হামলাকারীও নিহত হয়। এক বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই উপাসকের পরিচয় পেয়েছে। তাদের একজন তিউনিয়ার নাগরিক। তার বয়স ৩০ বছর। অপরজন ফরাসি নাগরিক। তার বয়স ৪২ বছর। কিন্তু মন্ত্রণালয় তাদের নাম প্রকাশ করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলাকারী প্রথমে একজন সহকর্মীকে গুলি করে হত্যা করে এবং তার অস্ত্র নেওয়ার পর এ হামলা চালানো হয়। সহকর্মীর অস্ত্র নেওয়ার পর সে আফ্রিকার প্রাচীনতম বিখ্যাত স্থান ঘরিবা সিনাগগে যান। ইহুদিদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে সেখানে শত শত মানুষ জড়ো হয়েছিল। অনুষ্ঠানটি মঙ্গলবার রাতে শেষ হওয়ার কথা ছিল। এরআগে ২০০২ সালে সিনাগগে লক্ষ্য করে চালানো একটি আত্মঘাতী ট্রাক বোমা হামলায় ২১ জন নিহত হয়েছিল।

এই বন্দুক হামলাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করা থেকে বিরত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘এই কাপুরুষোচিত হামলার উদ্দেশ্য জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।’ স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সিনাগগে গুলির শব্দে সেখানে উপস্থিত শত শত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। আয়োজকরা জানান,  এ বছর ঘরিবার ওই অনুষ্ঠানে ইহুদি ধর্মের পাঁচ হাজারেরও বেশি অনুসারী অংশগ্রহণ করেন। আর এদের বেশিরভাগই ছিলেন বিদেশি নাগরিক।


এ ক্যটাগরির আরো খবর..