তাসিন মোল্যার সুন্নতে খাৎনা উপলক্ষে দোয়া মাহাফিল

মধুখালী প্রতিনিধি:  ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যার কনিষ্ট পুত্র মোঃ হেমায়েত উদ্দিন জাবের (তাসিন) মোল্যার সুন্নতে খাৎনা সু-সম্পন্ন উপলক্ষে আজ শুক্রবার তার নিজ বাস ভবনে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদি বীর মুক্তি যোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ), বীর মুক্তি যোদ্ধা আঃ রাজ্জাক মৃধা, মোঃ ইদ্রিস আলী মোল্যা (পান্নু), বালিয়াকান্দী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সমাজ সেবক মৃধা মোহাম্মদ এহতেশাম হায়দার, মোঃ আজিজুর রহমান মোল্যা, মোঃ আঃ ওয়াদুদ শিকদার, আড়পাড়া কামারখালী এম ইউ এন ফাজিল (বিএ) মাদ্রাসার আরবী প্রভাষক ও পশ্চিম আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল বাশার, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও দান শীল ব্যক্তি মোঃ আশরাফুল ইসলাম (জিহাদ)

এছাড়া আরো উপস্থিত মোঃ রিপন হোসেন মোল্যা, ইমরান শিকদার, রেজা শিকদার সহ ইউপি সদস্য এবং স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে দোয়া ও মোনাজাত করেন বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যলয়ের ধর্মীয় শিক্ষক ও ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা পরে দোয়া শেষে এক ভোজের মাধ্যমে দোয়ার অনুষ্ঠান শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।