মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাদিরদী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যার কনিষ্ট পুত্র মোঃ হেমায়েত উদ্দিন জাবের (তাসিন) মোল্যার সুন্নতে খাৎনা সু-সম্পন্ন উপলক্ষে আজ শুক্রবার তার নিজ বাস ভবনে এক দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আড়পাড়া স্কুলের প্রধান শিক্ষক ও ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইসহাক আলী মোল্যা, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও জনদরদি বীর মুক্তি যোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ), বীর মুক্তি যোদ্ধা আঃ রাজ্জাক মৃধা, মোঃ ইদ্রিস আলী মোল্যা (পান্নু), বালিয়াকান্দী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট সমাজ সেবক মৃধা মোহাম্মদ এহতেশাম হায়দার, মোঃ আজিজুর রহমান মোল্যা, মোঃ আঃ ওয়াদুদ শিকদার, আড়পাড়া কামারখালী এম ইউ এন ফাজিল (বিএ) মাদ্রাসার আরবী প্রভাষক ও পশ্চিম আড়পাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আবুল বাশার, আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও দান শীল ব্যক্তি মোঃ আশরাফুল ইসলাম (জিহাদ)
এছাড়া আরো উপস্থিত মোঃ রিপন হোসেন মোল্যা, ইমরান শিকদার, রেজা শিকদার সহ ইউপি সদস্য এবং স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে দোয়া ও মোনাজাত করেন বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যলয়ের ধর্মীয় শিক্ষক ও ফেরিঘাট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আঃ ছাত্তার মোল্যা পরে দোয়া শেষে এক ভোজের মাধ্যমে দোয়ার অনুষ্ঠান শেষ হয়।


