× Banner
সর্বশেষ
খাল খনন কৃষি উৎপাদন বাড়ানোর যুগান্তকারী পদক্ষেপ – শ্রমমন্ত্রী উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল – কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো -ভূমিমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসে সঠিক মাপের জাতীয় পতাকা ব্যবহার করতে হবে গণমাধ্যম যত বেশি স্বাধীন, সরকার ততবেশি জবাবদিহিতার মধ্যে -তথ্যমন্ত্রী এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা সবার উচ্ছাসে খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী

তালায় প্রবল বর্ষনে রাস্তাঘাট প্লাবিত, বসতবাড়ীর আঙিনায় পানি

admin
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০১৬

খান নাজমূল হুসাইন তালা প্রতিনিধি: গত ২৪ ঘন্টার টানা বর্ষনে তালা উপজেলার বিস্তীর্ন অঞ্চল প্লাবিত হয়েছে। তালা উপশহরের প্রধান প্রধান সড়কের উপর পানি উঠে  জনসাধারন ও স্কুল কলেজ গামী শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

তালা উপজেলার বিভিন্ন খাল-বিলে অপরিকল্পিত বেড়িবাঁধ দিয়ে মৎস্য ঘের  করে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় এক নাগাড়ে বৃষ্টি হলে জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে গোটা উপজেলার ১২ ইউনিয়নের মানুষকে এমনি অভিমত ভুক্তভোগি মানুষের।

সরেজমিনে দেখা যায়, টানা বর্ষনের পানিতে তলিয়ে গেছে উপজেলার হাজার হাজার বিঘা মৎস্য ঘের ,ফসলি জমি, পথঘাট এমনকি বাড়ীর   আঙিনা ও বসতভিটায় পানি জমে  অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে। উপজেলার নিম্নাঞ্চলের রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় শিক্ষাব্যাবস্থা বিঘিœত হচ্ছে ব্যাপক ভাবে। তালা উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত  জালালপুর , তেঁতুলিয়া,  তালা সদর, ইসলামকাটি, খলিলনগর, ও খেশরা ইউনিয়নের ১৫টি গ্রাম। জালালপুর ইউনিয়ানের কানাইদিয়া রথখোলা কৃঞ্চকাটি, জেঠুয়া শ্রীমন্তকাটি, আপরদিকে তালা ইউনিয়ানে খানপুর, মুড়াখুলিয়া ও শাহপুর গ্রাম, ইসলামকাটি ইউনিয়ানে কাজিডাঙা ভবানিপুর, ঘোনা, খড়েরডাঙা নারানপুর এসব এলাকায় বসতবাড়িতে হাটু পানি কোথাও কোথাও কোমর পর্যন্ত পানি দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ অপরিকল্পত ভাবে বেড়িবাধ দিয়ে মৎস্য ঘের করায় তাদের এলাকায় পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে ।

জালালপুর ইউনিয়ানের বাসিন্দা ডাঃ গৌরাঙ্গ চক্রবর্তি জানান,   দক্ষিন-পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পুনঃখনন প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব । তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন বলেন, দ্রুত গতিতে কাজ চলছে  খুব তাড়াতাড়ি পানি নিস্কাশন করা সম্ভব হবে বলে আশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..