× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

তালায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলা- ২০১৭ শুরু

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

খান নাজমুল হুসাইন, তালা প্রতিনিধি: দেশব্যাপী উন্নয়ন মেলা উদযাপনের অংশ হিসাবে  তালা  উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা- ২০১৭, গতকাল সোমবার উপজেলা পরিষদ চত্বর হতে সকালে বিশাল জাকজমক পূর্ণ শোভা যাত্রার মধ্যে দিয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

প্রকাশ,উক্ত উন্নয়ন মেলা উদযাপনে ‘‘উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র’’ এই শে¬াগানকে বিশেষ গুরুত্বারোপ করে এবং একই সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কে সামনে রেখে ০৯,১০ ও ১১ই জানুয়ারী ৩দিন ব্যাপী এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা তালা সদরের প্রধানতম সড়কগুলি প্রদক্ষিন করে। আহুত শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলী, সরকারী কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক ও বেসরকারি সংস্থা সমূহ সহ সর্বস্থরের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন।

বিকেল ৩ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন সুচিত হয়। উক্ত মেলায় অর্ধশত সরকারী ও বেসরকারী, প্রতিষ্ঠান একাধিক সেবামূলক কর্মকান্ড ষ্টলের মাধ্যমে তুলে  ধরেন। এছাড়া রচনা ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরষ্কার বিরতণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..