× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

তারেক রহমানের শাশুড়ির মামলা বাতিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক : সম্পদের হিসাব না দেওয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকরহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর সম্পদের হিসাব চেয়ে নতুন করে নোটিশ দিতে দুদককেনির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে তারেকের শাশুড়ির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।এর আগে গত বছরের ২ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে সম্পদের হিসাব না দেওয়ার মামলা বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে হাইকোর্টের এই খারিজ আদেশের বিরুদ্ধে একই বছরের ২৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। সেই লিভ টু আপিল নিষ্পত্তি করে আদালত আজ উপরোক্ত আদেশ দেন।

সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু। এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব না দেওয়ায় এ মামলা করা হয়।এ মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক।অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকারঢাকার মুখ্য মহানগর হাকিম মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।বর্তমানে এই মামলা ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। তবে আজকের আদেশের ফলে এই মামলার কার্যক্রম আর চলবে না।


এ ক্যটাগরির আরো খবর..