× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

তারেক রহমানের পক্ষে আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
আগৈলঝাড়ায় ১৫৯ পুজা মন্ডপে অনুদান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান মন্দির আঙ্গিনায় মতবিনিময় সভা করেছেন ।

অতিথিদের বসার জন্য চেয়ার-টেবিল আর দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছিলো পাকা ফ্লোরে। ওই অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ দৃশ্য দেখে চেয়ার-টেবিল ছেড়ে দর্শকদের সাথে ফ্লোরে বসে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। তার এ উদারতায় হিন্দু সম্প্রদায়ের উপস্থিত নারী-পুরুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। জানা গেছে, বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে ২১ সেপ্টেম্বর দুপুরে মতবিনিময় সভা করেছেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

আগৈলঝাড়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী বিষ্ণু মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার ১৫৯ টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান ১৫৯টি পূজা মন্ডবের জন্য উপজেলা পূজা উদযাপন কমিটি সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সাধারণ সম্পাদক দীনেশ হালদারের কাছে নগদ দুই লাখ টাকা অনুদান প্রদান করেছেন।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-তারেক রহমান সম্প্রীতির দেশ গড়তে চায়। দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি দলের কিছু সন্ত্রাসীরা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে। কিন্তু দুর্গাপূজার উৎসব কেউ বিনষ্ট করতে চাইলে তাকে ছাড় দেয়া হবেনা। কোন দল বা গোষ্ঠী দুর্গা উৎসব নিয়ে রাজনীতি করতে চাইলে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপির প্রতিটি নেতাকর্মী সনাতন ধর্মাবোলম্বীদের এ উৎসবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মো. মাহাবুবুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, সাংগঠনিক সম্পাদক শ্যামল ঘটক, বাকাল ইউনিয়ন বিএনপির আহবায়ক বাপ্পী পান্ডে, হিন্দু সম্প্রদায়ের নেতা কার্তিক বেপারী, অমিয় কর, সাবেক শিক্ষক ও বিষ্ণু মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল হালদার, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..