× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

পিআইডি

তারেক রহমানসহ বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
তারেক রহমানসহ বাংলাদেশে কারো নিরাপত্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

 উপদেষ্টা আজ (২ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে। যাদেরকে বিশেষভাবে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সে বিষয়েও মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, বৈঠকে মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। বডি ওর্ন ক্যামেরা ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণের বিষয়টিও গুরুত্ব সহকারে আলোকপাত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, নির্বাচনের সময় সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে বিজিবি’কে নির্দেশ দেয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে উপদেষ্টা বলেন, এটি একটি বিশাল ভলিউমের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে। ফোনে আড়িপাতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, যেসব সংস্থা অথরাইজড, তারা আড়ি পাতবে। যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ছাড়াও মাদকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি, লুট হওয়া অস্ত্র উদ্ধার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..