× Banner
সর্বশেষ
শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা

SDutta
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো : মাহবুব-উল-আলম।

প্রাধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।

উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, ২য় স্থান অর্জন করে ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..