× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

‘তামাশা’র ঘরে ৮৪ কোটি রুপি

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ইমতিয়াজ আলী পরিচালিত রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা তামাশা সিনেমাটি মুক্তির প্রথম সাত দিনে আয় করেছে ৮৪.২৬ কোটি রুপি।

এর আগে জাব উই মেট, লাভ আজ কাল, রকস্টার এর মতো ব্যবসা সফল এবং জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন পরিচালক ইমতিয়াজ আলী। একে তো রণবীর-দীপিকা জুটি তারপর আবার পরিচালনায় রয়েছেন ইমতিয়াজ আলী, সব মিলিয়ে তামাশা সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ ছিল বেশ।

গত ২৭ নভেম্বর ২ হাজার ১৫০ হলে মুক্তি পায়তামাশা। মুক্তির পর শুরুটা ভালোই করেছে ৬৫ কোটি রুপি ব্যায়ে নির্মিত এবং রণবীর-দীপিকা অভিনীত সিনেমাটি। গত শুক্রবার প্রথম দিনে সিনেমাটি আয় করে ১০.৯৪ কোটি রুপি। এরপর শনিবার দ্বিতীয় দিনে তুলে নেয় ১৩.১৭ কোটি। রোব, সোম, মঙ্গল এবং বুধবারে আয় করে যথাক্রমে ১৪.১২, ৫.০৭, ৮.০৭, ৩.৩২ কোটি রুপি। বৃহস্পতিবার ২.৭৭ কোটি আয় দিয়ে সপ্তাহ শেষ তামাশা। শুধু ভারতীয় বক্স অফিস সিনেমাটির আয় ৫৩.৪৬ কোটি রুপি। ভারতের বাইরে সিনেমাটি আয় করেছে ৩০.৮০ কোটি রুপি। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে  ৮৪.২৬ কোটি রুপি।

তামাশা সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী এবং প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..