× Banner
সর্বশেষ
অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা বেনাপোলে মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য ৬টি বন্ধ পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত – বস্ত্র ও পাটমন্ত্রী হরমুজ প্রণালি থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

তাপদহে পুড়ছে যশোরসহ দক্ষিণ- পশ্চিমাঞ্চল: বিপর্যস্ত জনজীবন

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

যশোর থেকে ই.আর.ইমন:  প্রচন্ড তাপদহে পুড়ছে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল। খরতাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েক দিন যাবত এখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। তাই জ্যৈষ্ঠের কাঁঠাল পাকানো প্রখর তাপে হাঁসফাঁস করছে এ অঞ্চলের মানুষ। রবি ও সোমবারের মতো মঙ্গলবারও যশোরে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। বৃহস্পতিবার দেশের সর্ব্বোচ্চ তাপমাত্রা না হলেও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মঙ্গলবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বোচ্চ। সোমবারও যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা গত এক সপ্তাহের মধ্যে সারাদেশে সর্বোচ্চ। আর শনিবার যশোরে ছিল সর্বোচ্চ ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও বৃহস্পতিবার ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, এই গরমে নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় বিশেষ করে দুপুরের দিকে শহরে লোক চলাচল কমে আসছে। খুব প্রয়োজন না হলে মানুষ ঘরের বাইরে যাচ্ছেন না। তবে শ্রমিক শ্রেনীর মানুষকে পোহাতে হচ্ছে নরক যন্ত্রণা। তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদুতের লোডশেডিং। চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ মিলছে না। যশোর অঞ্চলে শহরের তুলনায় গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নাজুক। শহরের ঘন ঘন লোডশেডিং হলেও গ্রামে দিনে মাত্র ৬-৮ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে বলে অভিযোগ পাওয়া গেছে। অব্যাহত লোডশেডিং এ শিল্পকলকারখানায় উৎপাদনের নেতিবাচক প্রভাব পড়েছে।

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন আল বিথার বলেন, তার এলাকায় প্রতিদিন ৮৫-৯০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। কিন্তু সরবরাহ হচ্ছে ৩৫-৪০ মেগাওয়াট। চাহিদার মাত্র ৪৫ শতাংশ বিদ্যুৎ পাচ্ছি।

প্রচন্ড গরমে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও। ইতোমধ্যে হিট হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে যশোর নাসিং ইনস্টিটিউটের ৭/৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানিয়েছেন, গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শিশু ও বৃদ্ধরা। তবে প্রচন্ড তাপদাহে সব বয়সী মানুষের অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..