× Banner
সর্বশেষ
ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলে অনলাইনে ফলাফল প্রকাশ ছাত্রীদের মাঝে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের স্যানিটারী ন্যাপকিন বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে কালীগঞ্জ পৌরসভা দল চ্যাম্পিয়ন বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পিআইডি

তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করে -শিল্পমন্ত্রী

Dutta
হালনাগাদ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেনতরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা লাভ করে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে। শিল্পমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করার আহবান জানান।

গতকাল (১৭ মার্চ রবিবার) বাংলাদেশ দূতাবাসসিউল কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণ কোরিয়া সফররত শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেনদূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দশিল্পমন্ত্রীর সফরসঙ্গী তাঁর সহধর্মিনী নাদিরা মাহমুদশিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব এস এম আলমবাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এর চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং দক্ষিণ কোরিয়ায় বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশগ্রহণ করেন।

 শিল্পমন্ত্রী বলেনবাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু একজনই জন্মেছিলেন। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এজন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেনভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেনখেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে জাতীয় শিশু দিবস’ ঘোষণা করা হয়।

উল্লেখ্যশিল্পমন্ত্রী গত ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্য যাত্রা করেন এবং আগামী ২৩ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..