× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক

তন্ত্রসাধনার দেবী কালীকে চীন থেকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন মহর্ষি বশিষ্ঠ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
তন্ত্রসাধনার দেবী কালী

মহর্ষি বশিষ্ঠ তন্ত্রসাধনার দেবী কালীকে চীন থেকে ভারতবর্ষে নিয়ে এসেছিলেন। পৌরাণিক মতে কামাক্ষ্যায় সাধনে ব্যর্থ হয়ে- মহর্ষি বশিষ্ঠ তারার উপাসনা শিখতে গিয়েছিলেন তিব্বতে। কিংবদন্তী অনুসারে সতীর দেহখণ্ড প্রথম দেখেছিলেন মহর্ষি বশিষ্ঠ।

অশ্বঘোষ রচিত ‘বুদ্ধচরিত’-এর চাইনিজ অনুবাদে রয়েছে : বুদ্ধ যখন বোধিবৃক্ষের নীচে ধ্যানরত, তখন তাঁকে বাধা দিতে, বিঘ্ন ঘটাতে এসেছেন কালী এবং চীনা ভাষায় কালীকে ‘Mā-kia-Kālī’ বলা হয়েছে। কালী হাতে নরকপাল নিয়ে এসেছেন এবং বুদ্ধকে আক্রমণ করেছেন। এই বৌদ্ধবিরোধী কালীকেই পরবর্তী কালে বজ্রযান বৌদ্ধরা তারা নামে পূজা করেছে। তারপরে ব্রাহ্মণ্যবিরোধী তারাকে সনাতনী শাক্তরা ব্রহ্মময়ীতে পরিণত করেছে।

‘রঘুবংশ’-এ রামের সঙ্গে যুদ্ধরত তাড়কা রাক্ষসীর রূপকে বলাকিনী কপালকুণ্ডলা কালীর সঙ্গে তুলনা দেওয়া হয়েছেঃ “তাড়কা চলকপালকুণ্ডলা কালিকেব নিবিড়া বলাকিনী” [শশিভূষণ দাশগুপ্ত রচিত ‘ভারতের শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য’, পৃষ্ঠা – ৬৫]

মহাযান বৌদ্ধরা যখন তন্ত্রকে গ্রহণ করলেন, তখন পুরুষ বা শিব হলেন ‘বজ্র‘ এবং শক্তি হলেন ‘পদ্ম‘। বজ্র অর্থাৎ শিবসাধনার দ্বারা শক্তিকে জাগ্রত করেন এই সাধনায়।চর্যাপদের লুইপাদ, ভুসুকপাদ, কাহ্নপাদ ইত্যাদি সাধকেরা চর্যার গীতিতে দেহকেন্দ্রিক শক্তি জাগরণের কথাই বলে গেছেন তাদের চর্যাগানে।

‘আলি এ কালি এ বাট রুন্ধেলা তা দেখি কাহ্ন বিমন ভইলা ‘ – কাহ্নপাদ । ৭ম গীতি।

অষ্টাদশ শতাব্দীতে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র, তাঁর বাড়িতে কালীপুজো শুরু করে ― সাধারণ বাঙালিদের মধ্যে এই পুজোকে জনপ্রিয় করে তোলেন।


এ ক্যটাগরির আরো খবর..