× Banner
সর্বশেষ
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী নারীর নিরাপত্তা ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর যশোর পল্লী বিদ্যুতের ঝিকরগাছার জোনাল অফিসের ‘অসম প্রেম কাহিনীতে’ ধরা খাচ্ছে গ্রাহক ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন নারী দিবস উপলক্ষে উপকূলের পাঁচ নারী সংগঠনকে সম্মাননা প্রদান মধুখালীতে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক? আওয়ামী লীগ সরকারের বিতর্কিত চুক্তিতেই তেল নিচ্ছে বাংলাদেশ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই – পরিকল্পনা প্রতিমন্ত্রী সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো- স্বরাষ্ট্রমন্ত্রী

তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষুর শোভাযাত্রা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিনিধিঃ “ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে বাংলার নববর্ষ ১৪২৬ বাংলা ও তনচংগ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিষু উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে বসবাসরত তনচংগ্যা সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ নিজস্ব জাতীয় পোষাক পরিধানে বেনার, ফেস্টুন হাতে নিয়ে আজ শুক্রবার সকালে এক বিশাল বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের করে ।

বড়ইছড়িতে পুরাতন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন হতে ওয়াগ্গা ছড়া ৪১ বিজিবি জোন পর্যন্ত সড়ক প্রদক্ষিন করে বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। আয়োজন কমিটির সদস্য সচিব সুব্রত বিকাশ তনচংগ্যা(জটিল) সভা সঞ্চালনায় ও আহব্বায়ক দিপ্তিময় তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য শান্তনা চাকমা, প্রধান অতিথি বক্তব্যে এসময় তিনি বলেন- ধর্ম যার যার উৎসব সবার, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি সম্প্রদায় ও সম্প্রীতি বজায় রেখে মিলে মিশে থাকতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় বক্তব্য রাখেন- কাপ্তাই উপজেলা আঃ লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহম্মেদ রাসেল, কাপ্তাই থানা অফিসার ইন্সার্জ মোঃ সৈয়দ নুর, ৫নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরণজিৎ তনচংগ্যা।


এ ক্যটাগরির আরো খবর..