× Banner
সর্বশেষ
সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ এপ্রিল (২২ চৈত্র) সোমবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার

তদন্তে আসছে ভারতীয় বোমা বিশেষজ্ঞ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ বাংলাদেশের কিশোরেগঞ্জের শোলাকিয়া এবং রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার ঘটনার তদন্তে সহায়তা করতে বোমা বিশেষজ্ঞ পাঠিয়েছে ভারত।

সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সন্ত্রাস আক্রান্ত’ বাংলাদেশে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে।

এ ছাড়া মুম্বাইভিত্তিক বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বক্তব্য পরীক্ষা করে দেখতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। গুলশান হামলার দুই হামলাকারী জাকির নায়েকের অনুসারী ছিলেন এই তথ্য প্রকাশ পাওয়ার পর এমন অনুরোধ করে বাংলাদেশ।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ভেনকাইয়াহ নাইডু আজ বৃহস্পতিবার বলেন, ‘বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরীক্ষা করে দেখবে।’

গুলশান হামলার এক অভিযুক্ত রোহান ইমতিয়াজ গত বছর জাকির নায়েকের উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে প্রচারণা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত বুধবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের অনেক মাওলানা অভিযোগ করেছেন যে জাকির নায়েক পবিত্র কোরআন ও হাদিস সম্পর্কে যেসব তথ্য দেন তা সঙ্গতিপূর্ণ নয়।’


এ ক্যটাগরির আরো খবর..