× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

স্টাফ রিপোর্টার

ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার

ACP
হালনাগাদ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার
ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বরে দুই ভবঘুরে নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অসুস্থ অবস্থায় ওই দুই নারীকে উদ্ধার করা হয়।

পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের পাশে দুই নারী অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন।

পথচারীরা তাদের দেখে পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর সহযোগিতায় ওই দুই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মৃত দুই নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ তদন্ত শুরু করবে।


এ ক্যটাগরির আরো খবর..