× Banner
সর্বশেষ
ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর – তথ্যমন্ত্রী কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, আটক-১ পাইকগাছায় গোয়াল ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় আঁশফলের বাম্পার ফলন; বাজারে ব্যাপক চাহিদা ক্রিকেটার হৃদয়কে বিসিবির চিকিৎসা সহায়তা ধনবাড়ী-মধুপুরের প্রতিটি উন্নয়নকাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে -ফকির মাহবুব আনাম খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা

ঢামেক ছাত্রলীগের সভাপতি রায়হান

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: এক বছর মেয়াদি নতুন কমিটি অনুমোদন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা ছাত্রলীগে রায়হান ইসহাককে সভাপতি ও আশিকুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ কমিটি অনুমোদন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

ঢামেক ছাত্রলীগের সহসভাপতি করা হয়েছে অপূর্ব দাশ মহলদার ও যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে তন্ময় বিশ্বাসকে।

এ ছাড়া ঢামেক ইউনিটের শহীদ ডা. ফজলে রাব্বী হলের নতুন সভাপতি হিসেবে শিমুল রজন দে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আল আমিন।

এদিকে ‘ডা. আব্দুল আলীম, ডা. মিলন’ ছাত্রী হলে নুরুন্নাহার লিপিকে সভাপতি ও সুমাইয়া তাজিন প্রিমাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাত্রীহল কমিটিতে ফারহানা ননমীকে সহসভাপতি ও আলিনা হক আনিকাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..