× Banner
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ঢাবির শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন ফি মওকুফ করার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১ জুলাই) রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।

এরই মধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।

করোনার মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন আদায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা প্রতিবেদন প্রকাশ ও সিনেটে অধিবেশনে শিক্ষকছাত্র প্রতিনিধিদের ফি মওকুফের প্রস্তাব এলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..