× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঢাবিতে ছাত্রদলের কর্মী আটক

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্টাফ  রিপোর্টার: ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়েছে বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে উচ্চ আদালতের দেওয়া দণ্ডের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ডাকা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে পোস্টার লাগানোর সময়।

শনিবার রাত পৌনে ১১ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম নূরে আলম ইমন। তিনি ফজলুল হক মুসলিম হলে থাকেন। তিনি ছাত্রদলের হল কমিটির সদস্য।

জানা যায়, কার্জন হল এলাকায় ‘তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক রায় ঘোষণার প্রতিবাদে ছাত্র ধর্মঘট’ লেখা পোস্টার ও ব্যানার লাগাতে যায় কয়েকজন ছাত্রদল নেতা। খবর পেয়ে ফজলুল হক মুসলিম হলের ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদেরকে ধাওয়া করে। এসময় অন্যান্যরা নিরাপদে সরে যেতে সক্ষম হলেও নূরে আলম ইমন ছাত্রলীগ নেতাদের হাতে ধরা পড়েন। পরে তাকে মারধর করে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..